editor
প্রকাশিত: 7:27 PM, March 3, 2026
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে নগরীর কুমারপাড়াস্থ জামিয়াতুল কুরআন আল-মাদানীয়া মাদরাসায় শিক্ষার্র্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট গৌতম বণিক, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, হলিসিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ডাইরেক্টর রেজাউল হক, লায়ন আফছার উদ্দিন আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, মানবতার সেবা শুধু একটি মহৎ কাজ নয়, এটি ইবাদতের সমান মর্যাদাসম্পন্ন। যাদের সামর্থ্য আছে, তাদের উচিত বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
1 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের