editor
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্ত দিয়ে একজন নারীকে ভারতে পাচাঁর করার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ নারীকে ফেরৎ পেতে পিতা-মাতা আকুতি জানিয়ে পাচাকারীদের দ্বারে দ্বারে ঘুরছে। নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় সাধারণ ডায়েরী করার কথা স্বীকার করলেও পাচারের ঘটনাটি জানেন না বলে কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও জিডি সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আলা উদ্দিন এর মেয়ে আলেয়া বেগম (ছদ্মনাম) নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় সাধারণ ডায়েরী করেন আলা উদ্দিন (যাহার নং-৫৯৯, তারিখ ১২-০৯-২০২০)। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে তারা গোটা কানাইঘাট উপজেলার সর্বত্র খোঁজাখুজি করে জানতে পারেন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের লালাগ্রামের তবাই মিয়ার ছেলে কামরুল ইসলাম(৩৫) এবং নিজপাট ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের আঞ্জই মিয়ার ছেলে বিলাল আহমদ(৩৫) তার মেয়েকে অপহরণ করে ভারতে পাঁচার করে দিয়েছে। মেয়েকে ফিরে পেতে স্থানীয় এলাকাবাসীর দারস্থ হন আলা উদ্দিন । তবে পাচারকারীদের টাকা ফেরত দিলে মেয়েটিকে ফেরত আনা যেতে পারে বলে মধ্যস্থাকারীদের প্রস্তাব দিয়েছে কামরুল ও বিলাল। স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সাথে আলাপকালে জানা যায় কামরুল ইসলাম ও বিলাল আহমদ দীর্ঘ দিন হতে সীমান্তে চোরাকারবার, মাদক, ইয়াবা, গরু-মহিষ চোরাকারবারী সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য হয়ে কাজ করে। এই সুযোগে তারা অবৈধ পথে সীমান্তের ওপার ভারতে অবাধ বিচরণ করে থাকে। ভারতে অবাধ যাতায়াতের সুবাধে তারা মানব পাচারকারী সিন্ডিকেটের সাথে সখ্যতা গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় চক্রটি কানাইঘাটের নিখোঁজ হওয়া সাজিদা বেগমকে অপহরণ করে জৈন্তাপুর উপজেলার দূর্ঘম পাহাড়ী অঞ্চল বাঘছড়া এলাকায় এনে নির্জন স্থানে রেখে সময় সুযোগমত ভারতের মানব পাচারকারী সদস্যদের হাতে টাকার বিনিময়ে তুলে দেয়।
সচেতন মহলের দাবী, চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা সীমান্ত জুড়ে তৎপর হয়ে অবাধে তাদের বানিজ্য চালিয়ে যাচ্ছে। এই সুযোগে এবং লালাখাল দূর্গম পাহাড়ী এলাকা হওয়ায় অপরাধীরা এই এলাকা দিয়ে মাদক, চোরাচালান, গরু মহিষ, নারী পাচার যুক্ত হয়ে পড়েছে। দ্রæত এদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এবিষয়ে নিখোঁজ নারীর পিতা জানান, সহজ সরল মেয়েটি গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সে নিখোঁজ হয়। পরে এ ব্যাপারে কানাইঘাট থানায় জিডি করি। নিখোঁজের এক পর্যায়ে আমরা জানতে পারি জৈন্তাপুরের লালাখাল সীমান্ত দিয়ে চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা মেয়েটিকে টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকের হাতে তুলে দিয়েছে । আমি বিষয়টি স্থানীয় এলাকাবাসীর কাছে জানিয়েছি। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ক্যাম্পে নতুন যোগদান করেছি। এবিষয়ে আমি কিছুই জানি না। তবে আমার কাছে নিখোঁজের বিষয় বা পাচাঁর হওয়ার বিষয়টি কেউ জানায়নি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম বিষয় আমাদের কাছে কোন তথ্য নেই। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন কারা হবে।
এবিষয়ে কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার জানান, মেয়েটির পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্তাধীন আছে।
এ/ডি ১০১
2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
6 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
2 শাল্লা প্রতিনিধি: 8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
5 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
2 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
7 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর