editor
প্রকাশিত: 2:23 PM, January 19, 2021
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাপা নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে শতাধিক গরীব, অসহায় দুস্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন জাপা নেতা নাজির আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফয়জুর রহমান গেদুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুহিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রহমান মামুন, লালাবাজার জাপা নেতা সৈয়দ বসর আহমদ, লালাবাজার যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন মানুষ বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ইমানি দায়িত্ব ও মানবিক কর্তব্য। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা। তাই দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা চলতি শীত মৌসুমে শীতার্ত গরিব, অসহায়, দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী পাড়া-মহল্লায় নতুন বা পুরোনো কিছু শীতবস্ত্র বিতরণে অকাতরে সাহায্য-সহযোগিতা প্রদান করুন।
শীতবস্ত্র বিতরণকালে আরোও উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, তোফায়েল আহমদ, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ফজলু মিয়া, সাদেক আলী, আরিছ আলী, জায়েদ আহমদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শিশুবান প্রমুখ।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়