editor
প্রকাশিত: 5:03 PM, July 19, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি মহলের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
এই অপপ্রচারের প্রতিবাদে শনিবার (১৮ জুলাই) রাতে সিলেট শহরতলীর নোয়াগাঁও গ্রামে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী মো: আব্দুল হকের সভাপতিত্বে ও এলাইছ মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, মমিন মিয়া, মফিদুল ইসলাম, আলী হোসেন, গোলাম হোসেন, আব্দুল মুতাব্বির, মুকু মিয়া, মো: আব্দুল হক, মো: ছিদেক আলী, নুরুল আমীন খান, মো: আব্দুল মুমিন, মক্তছির আলী, মফিদুল ইসলাম, হান্নান, আব্দুল মান্নান, আওলাদ, মাসুক মিয়া, মকতার আলী, মো: সুহেল, আব্দুল বাছির সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লালু মিয়া একজন সম্মানিত মানুষ। সমাজে তাঁর অবস্থান এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ষড়যন্ত্র করছে। এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদ সভায় উপস্থিত এলাকাবাসী অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান এবং অপপ্রচারের নেপথ্যে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় নোয়াগাঁও গ্রামসহ আশেপাশের এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে লালু মিয়ার বিরুদ্ধে চালানো কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
8 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী
5 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা
4 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 3 ১৯
1 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে
3 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
3 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
3 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের