editor
প্রকাশিত: 8:51 PM, August 25, 2023
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৩-২৪ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গত ২৪ আগষ্ট, বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও লায়ন বিলকিস নূর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন বাবলী চৌধুরী, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সানজিদা খানম, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানা নতুন প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ক্লাবের নতুন সেক্রেটারী লায়ন সানজিদা খানম ও ট্রেজারার লায়ন শ্যামলী দাশ দায়িত্ব গ্রহণ করেন।
২য় অধিবেশনে ক্লাবের নতুন প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে ও লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমার পরিচালনায় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র কার্যক্রম গতিশীল করতে ব্যাপক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজের সুফল হিসেবে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো বহিবিশ্বে সুনাম অর্জন করেছে। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মুল লক্ষ ও উদ্যেশ্য দেশের কল্যাণ ও মানব সেবামূলক কাজ করা। মাহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যা সহ দেশের যে কোন দুর্যোগে দরিদ্র বঞ্চিত মানুষের জন্য সহায়তা নিয়ে পাশে দাড়ায় লায়ন্স ক্লাব। এতে উপকৃত হচ্ছেন বঞ্চিত জনগোষ্ঠী।
বক্তারা, ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার আহবান জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না