editor

প্রকাশিত: 3:03 PM, November 4, 2020

লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপকবৃন্দদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান

লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপকবৃন্দদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান

3

নিজস্ব প্রতিবেদক

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য মহোদয়দের এবং অধ্যাপকবৃন্দদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ) সন্ধ্যায়  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্রীযুক্ত বনমালী ভৌমিকের সভাপতিত্বে ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। এতে সন্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটিতে কর্মজীবনের স্মৃতিচারণ করেন প্রাক্তন প্রথম উপাচার্য মোহাম্মদ নূরুন্নবী চৌধুরী, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ‍্যাপক ড. মো. কবির হোসেন, অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান এবং অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর বর্তমান উপাচার্য এবং লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ব‍্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন অধ্যাপক  ড. জহুরুল আলম, ইংরেজি বিভাগের প্রাক্তন  অধ্যাপক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন  ডিন অধ্যাপক সামসুল-উল আলম জয় এবং ব‍্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

4

স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, “লিডিং ইউনিভার্সিটির ধারাবাহিক উন্নয়নে আপনাদের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের পরামর্শ লিডিং ইউনিভার্সিটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

8

সভাপতির বক্তব্যে বনমালী ভৌমিক বলেন, প্রাক্তন উপাচার্য মহোদয়দের প্রজ্ঞা এবং দৃঢ়তার জন‍্যই লিডিং ইউনিভার্সিটির আজকের এ অবস্থান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা এবং আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মোঃ শাহ আলম, পিএসসি।

3

লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মোঃ কাওসার হাওলাদার এবং পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

8 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

1 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

1 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
5