editor
প্রকাশিত: 7:52 PM, January 25, 2023

সিলেটে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে। কাজেই সেইভাবে সচ্চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে, আমাদের আজকের ছেলে-মেয়েদেরকে সেভাবেই নিজেদেরকে গড়ে তোলার আমি আহবান জানাই। পড়াশোনার সময় পড়াশোনাও করতে হবে সেইসাথে খেলাধূলাটাও থাকতে হবে। সংস্কৃতি চর্চা ও থাকতে হবে। সেইদিকে মনযোগ দিয়েই আমি সবাইকে কাজ করার আহবান জনাচ্ছি।
তিনি (২৫ জানুয়ারি) বুধবার নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রিকেট ও হকি ছাত্রছাত্রীদের সিলেট উপ অঞ্চলের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে সকাল ১০টায় প্রথম অধিবেশনে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিক্স ছাত্রছাত্রীদের সিলেট উপ অঞ্চলের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ এর সভাপতিত্বে ও সিলেট সরকারি পাইলট স্কুলের ক্রীড়া শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদদু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার ডিইও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার ডিই্ও মোহাম্মদ ফজলুর রহমান, হবিগঞ্জ জেলার ডিইও মুহাম্মদ রুহুল্লাহ, হেপী বেগম, সিলেট জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন। খেলা পরিচালনা কমিটিবৃন্দ হলেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মো: রফিকুল আলম রফিক, দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সমশের আলী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন, আব্দুল মুমিত, দিপাল কুমার সিংহ, আফতাব হোসেন চৌধুরী, প্রদীপ দেব নাথ, আব্দুল মতিন, জ্যোৎস্না বেগম, শরীফা খাতুন, মঞ্জু লাল শর্মা, লাকী বেগম, সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কোহেলী রায়, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফরুজা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অফিসের অফিস সহকারী লিখন চক্রবর্তী প্রমুখ। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ রহমান সামি, গীতা পাঠ করেন সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী ভট্টাচার্য্য অথৈ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন