editor
প্রকাশিত: 4:31 PM, February 5, 2023
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ল’ রিপোর্টাস এসোসিয়েশন অব সিলেট এর সাধারণত সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর জাতীয় পার্টি সভাপতি, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ সালেহ চৌধুরী।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, “এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।”
ল’ রিপোর্টাস এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সৈয়দ কাওসার আহমদ এর সভাপত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সমিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান, এডভোকেট সুলেমান চৌধুরী, এপিপি এডভোকেট কিবরিয়া, এডভোকেট শামসুল ইসলাম, আজাদুর রহমান প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন