editor

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

শতভাগ ব্যক্তিতন্ত্রের ওপর দেশ চলছে: গয়েশ্বর

শতভাগ ব্যক্তিতন্ত্রের ওপর দেশ চলছে: গয়েশ্বর

1

অনলাইন ডেস্ক:

2

শতভাগ ব্যক্তিতন্ত্রের ওপর দেশ চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের বিজয়ের এই মাসে আজকের আহ্বান ব্যক্তিতন্ত্র নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক।  আজ বৃহস্পতিবার সকালে সম্প্রতি বাউনিয়া বেরিবাঁধ সংলগ্ন বস্তিতে অনিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পবিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকলে সেখানে আইনের শাসন থাকে না। এই অবস্থায় দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি নিজস্ব চিন্তা-ধারা ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে না পারে জনগণ কোনো সুফল পায় না। জনগণ নানাভাবে নির্যাতিত ও নিগ্রিহিত হয়। এই অবস্থার মধ্যে গণতন্ত্র নাই। আমি গণতন্ত্র নাই বলি না, বলি এক’শ ভাগ ব্যক্তিতন্ত্র।একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর পুরো দেশ আজকে চলছে। আমার মনে হয় আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছেন আমাদের ভাইরা। জীবন দিয়েছেন আমাদের ভাইরা। সেই স্বাধীনতার মূল চেতনা এই বিজয়ের মাসে গণতন্ত্র পুনঃউদ্ধারটা খুব জরুরী। আজকের আহ্বান ব্যক্তিতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।

6

বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি জনগণের দল, সামর্র্থ্য অনুযায়ি দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ায়। একটা কথা শীত আসলেই এই এলাকার বস্তিতে আগুন লাগে কেন? সরকারকে বলব, অত্যন্ত নিরপেক্ষভাবে গুরুত্ব দিয়ে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত করে আবিষ্কার করুন।   স্বাধীন দেশের কেন এই মানুষগুলো বস্তিতে থাকবে প্রশ্ন রেখে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন। তাদের স্থায়ী ঠিকানা দেন। এই বস্তিতে যে লোকগুলো থাকেন-এই জমি সরকারি। তাহলে প্রতিমাসে কারা বিনা পুঁজিতে মাসোহারা নেয় ? এর সাথে কার জড়িত? সরকার ইচ্ছে করলেই এদের খুঁজে বের করতে পাওে কিন্তু সেই পারার কাজটা সরকার করে না।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি কে এম মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল সাজেদুল আলম টুটুল, বিএনপি নেতা আশরাফ আলী গাজী, মোতালেব, নজরুল ইসলাম নজরুল নজু, জামাল হোসেন বাপ্পিসহ কয়েক হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

S/H-(ripa-5)

 

2

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

5 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
3