editor
প্রকাশিত: 7:44 PM, January 9, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ কামাল আহমদ আগামী শনিবার (১১ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন করছেন।
বিএনপির এই ত্যাগী নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঐদিন দুপুর ১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে তাকে বিশাল সংবর্ধনা প্রদান করা হবে।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সিলেটের জাতীয়তাবাদী অঙ্গণে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সিলেট মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন এই ছাত্রনেতা ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হন। তিনি বিগত স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে কারবরণ ও নির্যাতিত নেতাকর্মীদের সবসময় খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের