editor
প্রকাশিত: 10:08 PM, July 14, 2025
ষড়যন্ত্রকারীদের দ্বারা বিএনপির প্রাণের স্পন্দন, শহিদ জিয়াকে অবমাননা করা কোনভাবেই বিএনপি ছেড়ে দেবেনা। সবাইকে এখন থেকে সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় এর প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
রোববার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠের অভারবিলার একটি হলে গোলাপগঞ্জ-বিয়ানিবাজার জাতীয়তাবাদী পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় রাজনীতিতে প্রবাসীদের অবদান উল্লেখ করে তিনি আরোও বলেন, দীর্ঘ ১৭ বছর বিশেষ করে জুলাই অভ্যুত্থানে মাঠে থেকে দেশে যারা আন্দোলন করেছেন তাদের চেয়ে কোনভাবেই প্রবাসীদের অবদান কম ছিলো না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বি এনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি আব্দুস সালাম, ইউকে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউকে যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ইউকে জাসাস সাধারণ সম্পাদক তাসবির চৌধুরী শিমুল, বিএনপি নেতা কিবরিয়া ইসলাম, এইচ এম রহিম, সিরাজুর রহমান সিরাজ, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, ফ্রান্স বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক দিব্য রায়, ফ্রান্স বি এনপি নেতা ফারুক আহমেদ।
১৭ বছরে আওয়ামী লীগের সাথে মিলে হাজার কোটি টাকার ব্যবসা করে সুসময়ে এসে যারা বিএনপির নোমিনেশন দাবী করছে, তাদের ব্যপারে তারেক রহমান সচেতন রয়েছেন বলে মন্তব্য করেন বক্তারা। সিলেট সহ দেশের ৩০০ আসনে নোমিনেশন দেয়ার ক্ষেত্রে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়ার আবেদন জানান এমরান আহমেদ চৌধুরী।
ফ্রান্স বিএনপি নেতা মোহাম্মদ আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম, স্পেন সহ ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আসা জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন