editor
প্রকাশিত: 12:20 PM, July 12, 2026
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। এলাকার শান্তি বজায় রাখতে এবং পূর্ব বিরোধের সুষ্ঠু মীমাংসার জন্য ৬৯ বছর বয়সী বৃদ্ধ মো: বুল মিয়া নিজে উদ্যোগী হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার শালিসে বসেছিলেন।
কিন্তু আইনের প্রতি বৃদ্ধ বুল মিয়ার এই শ্রদ্ধা ও শান্তিকামী মনোভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদী হিরন মিয়া ও আলাল মিয়ার নেতৃত্বাধীন একটি উগ্র ও সন্ত্রাসী চক্র দুই দফায় এই বন্য ও সংঘবদ্ধ হামলা চালায়। হামলায় বৃদ্ধ বুল মিয়াসহ মোট ১০ জন মারাত্মক জখম হয়েছেন এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এই নৃশংস ঘটনার পর সমাজহিতৈষী ও নিরীহ মো: বুল মিয়া বাদী হয়ে সন্ত্রাসী চক্রের মূল হোতা হিরন মিয়াসহ ১৩ জনের নাম উল্লেখ করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী, এই হামলার মূল পরিকল্পনাকারী ও হুকুমদাতা হলেন ১নং বিবাদী হিরন মিয়া। স্থানীয় মেম্বারের বাড়িতে বসা শালিসে যখন বিবাদীদের অন্যায় প্রমাণিত হয় এবং তাদের চিকিৎসা খরচ বাবদ ৩০,০০০ টাকা জরিমানা করা হয়, তখন সমাজ ও আইনের প্রতি কোনো সম্মান না দেখিয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে হিরন মিয়া ও তার দলবল। হিরন মিয়ার প্রত্যক্ষ উসকানি ও হুকুমে বিবাদীরা লাঠিসোটা নিয়ে শালিসস্থলেই প্রথম দফা হামলা চালায়। বিবাদীদের অপরাধের ভয়াবহতা চরম রূপ নেয় সন্ধ্যা ৬টার দিকে কামাল মিয়ার দোকানের সামনের রাস্তায়। হিরন মিয়া, আলাল মিয়া ও নাজমুলরা রামদা, ছুলফি ও লোহার রডের মতো মারাত্মক দেশীয় মারণাস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে নিরীহ বাদী পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
১নং বিবাদী হিরন মিয়া নিজে ‘তোদের বিচার চাওয়ার স্বাদ একবারে মিটাইয়া দেব’ বলে চিৎকার করে বৃদ্ধ বুল মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে রামদা দিয়ে কোপ দেয়। বৃদ্ধ বুল মিয়া হাত দিয়ে তা ঠেকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এরপর ২নং বিবাদী আলাল মিয়া আরও ভয়ঙ্কর অপরাধ ঘটিয়ে তার হাতের ছুলফি দিয়ে ১নং সাক্ষী আমিরনুর রহমানের চোখ লক্ষ্য করে আঘাত করে, যার ফলে আমিরনুরের ডান চোখটি প্রায় পুরোপুরি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং তিনি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখানেই শেষ নয়, ৩নং বিবাদী নাজমুল মিয়া লোহার রড দিয়ে পিটিয়ে ২১ বছরের তরুণ নাইম মিয়ার বুকের হাড় ভেঙে দেয়। ৪নং বিবাদী কিরন মিয়া পিটিয়ে লিটন মিয়ার নাক ফাটিয়ে দেয় এবং ৫নং বিবাদী সেলিম ও ৭নং বিবাদী মাসুক মিয়া মাটিতে পড়ে থাকা শাহিনুর মিয়াকে ছুলফি ও রামদা দিয়ে কুপিয়ে পায়ের হাঁটু মারাত্মকভাবে কেটে ফেলে।
আরো বিবাদী যথাক্রমে জুয়েল, মনির ও কালন মিয়া মিলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে সারজানুর নামের এক সাক্ষীর নাক-কান ফাটিয়ে রক্তাক্ত করে। অপরাধের তীব্রতা ঢাকা দিতে বিবাদী পক্ষ পুরো এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করে এবং যাওয়ার সময় বাদী পক্ষকে প্রাণ মেরে ফেলার হুমকি দেয় মিছিল দিয়ে চলে যায়। নিজে রক্তাক্ত এবং স্বজনদের হাসপাতালের বিছানায় কাতরাতে দেখেও আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন বৃদ্ধ বাদী মো: বুল মিয়া।
তিনি জানান, হামলাকারীদের মূল লক্ষ্যই ছিল সমাজ ও শালিস ব্যবস্থা গুড়িয়ে দিয়ে নিজেদের পেশীশক্তি কায়েম করা এবং তাদের প্রাণে মেরে ফেলা। আহতের চিকিৎসা ও স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি করার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী ও সচেতন মহল এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হুকুমদাতা হিরন মিয়া ও চোখ উপড়ে ফেলার চেষ্টাকারী আলাল মিয়াসহ সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন