editor

প্রকাশিত: 6:02 PM, September 19, 2024

শান্তিগঞ্জে শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জে শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

শিমুলবাঁক ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।

 

বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে হনন করে স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসররা দেশের মানুষের ওপর চেপে বসেছিল। বিগত ১৬ বছরে দেশে গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে দেশের ছাত্র-জনতা ফুঁসে উঠে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। আপনারা দেখেছেন দেশকে অস্থিতিশীল করতে হাসিনার দোসররা জুডিশিয়াল ক্যূ করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা করেছিল। এই চেষ্টা ব্যর্থ হলে আনসার ভিডিপিকে উস্কে দিয়ে তাদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা প্রবেশ করে সচিবালয় ঘেরাও করে রেখেছিল। পরে ছাত্ররা এই প্রচেষ্টাও ব্যর্থ করে দেয়। কাজেই আওয়ামী দোসরদের সকল প্রচেষ্টা রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মী সোচ্চার থাকবেন।

 

তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মী বিএনপির প্রাণ। তৃণমূলের নেতাকর্মী বাঁচলে বিএনপি বাঁচবে। বিগত দিনে বিএনপির দুর্দিনে যারা বিএনপির সাথে ছিলেন বিএনপির সুদিন এলে বিএনপির ত্যাগী শেষ কর্মীকেও মূল্যায়ন করা হবে।

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নুর আলী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল লেইছ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ছাব্বির আহমদ, যুবদল নেতা মাহমুদুল হাসান, লিটন মিয়া, নুর আহমদ সবুজ, মহিউদ্দিন মুহিম, হুমায়ুন কবির ও মনসুর আলম, সিরাজুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওলীউর রহমান প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজমত আলী, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল লেইছ, বিএনপি নেতা মতিউর রহমান, শওকত মিয়া, ফয়জুল হক, আজমত আলী, গোলাম মোস্তফা, ফয়জুল হক, আশিক মিয়া, আবুল কাশেম, আব্দুল খালিক, আব্দুল কুদ্দুস, মহিম আলী, আব্দুর রউফ, তোফাজ্জল মিয়া, যুবদল নেতা সিজিল আহমেদ রনি, লিটন মিয়া, ফয়ছল, শরিফ, মোবাশশির, আতিক মিয়া, হুমায়ুন কবির, সুরত জামান বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমেদ, ছাত্রদল নেতা তানজিব আহমেদ, ফাহিম আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, এনামুল হক, রেজু মিয়া, ছাত্রদল নেতা রিয়াজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আর/এম

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়