editor
প্রকাশিত: 5:00 PM, January 24, 2026
শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক শিহাব খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “সিলেটে বসবাসরত সুনামগঞ্জের এই বিশাল জনগোষ্ঠী সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসন্ন নির্বাচনে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আপনাদের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. তোফায়েল আহমদ, মদনমোহন কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী আমির হোসেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী সুয়েব এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
শান্তিগঞ্জ সমিতির সদস্য ও উলামা দল সভাপতি সজিব আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রচার সম্পাদক ও এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন শাহিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. শোয়েব আহমদ, নিজাম উদ্দিন মাস্টার, তালেব হোসেন, মশিউর রহমান জায়গীরদার, বাবলুল হক, এলাফ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ফারেস আহমদ বশির, রিপন আহমদ, রুহুল আমিন নুরুল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল রহমান সাইদ, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, দিরাই-শাল্লা নাগরিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শোয়েব খান, আলী আহমদ ভূঁইয়া, হুমায়ুন কবির, শামসুল ইসলাম সাপ্তাব, দেলোয়ার হোসেন, সুমন আহমদ এবং মহানগর ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে