editor

প্রকাশিত: 11:03 PM, January 16, 2022

শাবিতে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাবিতে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশী বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রদল। রোববার (১৬ জানুয়ারি) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীদের যৌক্তিক যে কোন আন্দোলন সংগ্রামে পুলিশ অত্যন্ত নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে। যারাই যৌক্তিক দাবীতে আন্দোলন করে যাচ্ছে, তাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই সেদিন বেশি দূরে নয়, যেদিন প্রত্যেক অন্যায় কাজের হিসাব আপনাদের দিতে হবে। নেতৃবৃন্দ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পুলিশী বাহিনীর ন্যাক্কাজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ জুবের, মহানগর ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহাগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম সাজু, আদিল আহমদ রিমন, মো. আব্দুল্লাহ, আজহার আলী অনিক, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহŸায়ক মোক্তার আহমদ মোক্তার, সদস্য সচিব মকসুদুল করিম, জেলা ও মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দেব শেখর, আশিকুর রহমান তারেক, ওবায়দুর রহমান আবিদ, এম. এ. হানিফ, শিহাব উদ্দিন, জুবায়ের আহমদ জুবের, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানী, সহ সমবায় সম্পাদক এসকে আলাল, ১৯নং ওয়ার্ড ছাত্রদলে আহŸায়ক মোশাহীদুল ইসলাম মাহী, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক আহমদ, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাকিব খান, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সবুজ, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আফজল খান, ৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আলী হোসেন সুমন, ছাত্রদল নেতা কাওসার আহমদ জুম্মান, সেলিম হোসেন, আব্দুল কাওসার সাজন, মনির মিয়া, খন্দকার সানি, মোবিন আহমদ, ইয়াহিয়া আহমদ, নাঈম ইসলাম রাহী, ফয়সল আহমেদ, নাজিব আহমদ, আবির আহমদ, সোহান আহমদ, সায়েম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়