editor

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

শাবিপ্রবির লেকে ৭০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

শাবিপ্রবির লেকে ৭০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

4

সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

4

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনের লেকে প্রধান অতিথি হিসেবে এ পোনা মাছ অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

5

পোনা অবমুক্তকরণ শেষে শাবি উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় সুশাসনের রোলমডেল। যারা বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেছে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দিক থেকে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আগামীতে ১২’শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের চিত্রই পাল্টে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও গবেষণা ইত্যাদির দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এগিয়ে রয়েছে।’

4

উপাচার্য আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি লেক রয়েছে। এতে আমরা ১ম বারের মতো একটিতে ৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করলাম। ধীরে ধীরে আগামীতে সবক’টিতে মাছের পোনা ছাড়া হবে। পুকুর পরিচর্যা, মাছের প্রজনন ও মাছের পরিচর্যায় মৎস অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।’ এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের একান্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুল ইসলাম শামীম কে ধন্যবাদ জানান উপাচার্য।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

1

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

1 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

3 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

1
8