editor
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক ইফতারন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লী অংশ নেন। মাহফিলে এলাকার মৃত্যুবরণকারী মরহুম ও মরহুমাদের মাগফেরাত কামনায় এবং এলাকাবাসী শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল জান্নাত জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সেলিম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী যুবনেতা মারুফ আহমদ, জুবেদ আমিরী, মন্জু মিয়া, করিম আহমদ, রানা আহমদ, শফিকুল ইসলাম, মুসা আহমদ, টিপু আহমেদ ও হিমেল আহমদ প্রমূখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসে আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজের একে অপরের পাশে দাঁড়াতে হবে। রমজান ও ঈদ আনন্দে একে অপরকে শামিল করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এলাকার উন্নতি ও সাফল্যের জন্য সবাইকে বেশী বেশী দোয়া করতে হবে।
8 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
2 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা