editor
প্রকাশিত: 9:44 PM, February 5, 2025
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রাম-গঞ্জে এ ধরনের টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, দেওয়ানবাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমিক। এ গ্রামের উদ্যমী যুবকরা বাংলাদেশের মহানায়ক শহীদ জিয়ার নামে টুর্ণামেন্ট আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে বালাগঞ্জ উপজেলার ক্রীড়া সংগঠকরা ক্রিকেটসহ ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে ১ম শহীদ জিয়া স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিরাজপুর পূর্বের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফুলকুঁড়ি ক্রিকেট ক্লাব মাদ্রাসাবাজারকে ৭৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় খতিরা ক্রিকেট ক্লাব জালালপুর। টুর্ণামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপির যুগ্ম সম্পাদক ইমাদ আহমেদ লস্কর।
ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম সাবের আহমদ। বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নোমান আহমদ লস্কর এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহীন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ জামিল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাছিত বখত, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির আহমেদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমদ বকুল, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার নেছাওর আহমদ, বিএনপি নেতা আব্দুল হাকিম লাভলু, খলিলুর রহমান নানু, হারুন মিয়া, আবুল মিয়া, তাহিদ মিয়া মেম্বার, শাহ মিয়াজী আমির আলী, কবির মিয়া, সাবেক কৃতি ক্রিকেটার ডুবাই প্রবাসী মকসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়ছল মাহমুদ, সুমিম আহমদ, বদরুল ইসলাম জাকির, ইউনিয়ন যুবদল নেতা আহমেদ জুমাল, মসুদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজু, ছাত্রদল নেতা বোরহান আহমদ, সাদিক আহমদ, আবদুল কাইয়ুম, মাহবুব আহমদ জয়, জামাল আহমদ, শেখ জাকির আহমদ ও মাহি চিশতি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালক সোহান আহমদ লিজু, রায়হান আহমদ, শাহ মিয়াজি মাসুদ আহমদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সুলতান আহমদ, কামরান লস্কর, সাইফুল ইসলাম, শাহ মিয়াজি মাহমুদ, নাজিম, মাহদি লস্কর, রেজাম লস্কর, শাহ মিয়াজি নাহিদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন