editor

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

1

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই। জালালাবাদ রানার্স সোসাইটি সিলেটের তরুণ সমাজকে একটি সুস্থ জীবনধারার দিকে ধাবিত করছে, যা অত্যন্ত ইতিবাচক। তিনি আরো বলেন, জালালাবাদ রানার্স সোসাইটি কেবল একটি দৌড়বিদদের সংগঠন নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ার প্ল্যাটফর্ম। সংগঠনের লক্ষ্য সিলেটের প্রতিটি ঘরে দৌড়ের গুরুত্ব পৌঁছে দেওয়া এবং মাদক ও অলসতা মুক্ত একটি তারুণ্য উপহার দেওয়া।

4

তিনি বলেন, সিলেটে রানার্স কমিউনিটির এই ঐক্য দেখে আমি আনন্দিত। এ ধরনের স্বীকৃতি নতুনদের দৌড়ঝাঁপে আরও উৎসাহিত করবে। আমরা চাই সিলেটে নিয়মিত ম্যারাথন ও হাফ-ম্যারাথনের আয়োজন হোক, যাতে আমাদের দৌড়বিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারে। সিলেটে সুস্থ ধারার ক্রীড়া চর্চা এবং দৌড়বিদদের উৎসাহিত করার লক্ষ্যে জালালাবাদ রানার্স সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।

6

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জালালাবাদ রানার্স সোসাইটির সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ এবং সদস্য মীর জাকির হোসেন বিদ্যুৎ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর শরীফ আহমেদ। এসময় সোসাইটি সহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নেতৃবৃন্দরা হলেন, সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ আল জামিল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া, মীর জাকির হোসেন বিদ্যুৎ প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের বিশেষ সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

7

উপস্থিত ছিলেন, সিলেট ফিটনেস ক্লাব, সিলেট রানার্স, সিলেট রানার্স কমিউনিটি, সিলেট এক্সট্রিম রানার্স, এক্সট্রিম রানার্স, সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি, সুরমা রানার্স সুনামগঞ্জ, আর্লি বার্ড, এলিট রানার্স, ম্যারাথন রানার্স, মঈন উদ্দিন ট্রেনিং ক্লাব, শাহজালাল অ্যাক্টিভ রানার্স, সিলেট ফিটনেস কমিউনিটি, মর্নিং ট্রেনিং গ্রুপ, সিটি রানার্স, সিলেট রোড রানার্স, মেট্রোপলিটন রানার্স, ছাতক রানার্স, দক্ষিণ সুরমা রানার্স, ভোরের ফুটবল, প্রান্ত ভ্রমণ সিলেট রানার্স ক্লাব আইবা আর্মি ও সাস্ট ফিটনেস ক্লাবের নেতৃবৃন্দ।

2

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
8