editor
প্রকাশিত: 3:31 PM, August 10, 2026
সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে।
সার্বিক পাসের হার ৯৪.০২ শতাংশ এবং সর্বমোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্তৃক এসএসসি ফলাফল প্রকাশ করা হয়।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো: গোলাম রব্বানী বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টা এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতারই ফসল। প্রতিকূলতা অতিক্রম করে তারা যে মেধার স্বাক্ষর রেখেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শাহজালাল জামেয়া পরিবার বিশ্বাস করে শুধু জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলই শেষ কথা নয়; বরং শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আশা করি, তারা ভবিষ্যতের প্রতিটি ধাপে এই সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, মোরশেদা আকতার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুহিব আলী, শ্রেণি শিক্ষক আজাদ মিয়া, আব্দুর রব,জাকিয়া ফেরদৌসী ইয়াসমিন আরা,দিলরুবা আক্তার, আব্দুর রশিদ প্রমুখ।
বিজ্ঞান বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে, মানবিক বিভাগে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৩৫ জন ছাত্রের মধ্যে ২৮ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২১ জন ছাত্রের সবাই পাস করে শতভাগ সাফল্য অর্জন করে।
সর্বমোট কৃতকার্য ২২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৮২ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ৫৩ জন, ‘বি’ গ্রেড পেয়েছেন ৩২ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে