editor

প্রকাশিত: 3:30 PM, August 19, 2026

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

3

শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় মা সমাবেশ, আলোচনা সভা ও মায়েদের সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

1

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীনের সার্বিক সহযোগিতায় এবং সহকারী শিক্ষিকা উমামা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী।

7

সন্তানের জীবনে মায়ের ভূমিকা ও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।

বক্তারা বলেন, একটি শিশুর নৈতিক, মানসিক ও শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা, সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মায়েদের সবচেয়ে বেশি সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মায়েদের সাথে শিক্ষকমণ্ডলী খোলামেলা মতবিনিময় করেন। এ সময় মায়েদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

3

অনুষ্ঠানের শেষ অংশে মায়েদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত মায়েদের মাঝে বিশেষ সম্মাননা উপহার বিতরণ করা হয়।

7

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

4 শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

1 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

5 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

8 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

5 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

8 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

2 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 1 গত

1
6