admin
প্রকাশিত: 3:33 PM, January 23, 2026
শাহজালাল জামে মসজিদ বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল গত বুধবার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসা সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা তোফায়েল আহমদ কামরান এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদি ঢাকা। বয়ান পেশ করেন মাওলানা শায়খ ওয়ারিস উদ্দিন, মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী, মাওলানা বাহা উদ্দিন বাহার, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ জাহেদ আহমদ, মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী মানিক মিয়া, ক্যাশিয়ার আবুল কাশেম, সেক্রেটারি সাইদুর রহমান খান মুন্না, বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন, আব্দুর রউফ, মোস্তফা মিয়া, সদরুল ইসলাম প্রমুখ।
মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে প্রধান অতিথি বলেন, ইসলাম-ই হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত দিন বা ধর্ম, মুসলমানদের উচিত আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইসলামী অনুশাসন মেনে চলা। তিনি বলেন, আজ আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে। জীবনের প্রতি ক্ষেত্রে আল্লার বিধান মেনে চলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা সকল মুসলমান ঈমানদারদের জন্য অতি জরুরী। তিনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে ইসলামী বিধি-বিধান মেনে চলার গুরুত্ব আরোপ করে সবাইকে দিনের পথে চলার উদত্ত আহবান জানান। মাহফিল শেষে এলাকার জিন্দা মুর্দা এবং দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে