editor

প্রকাশিত: 11:14 AM, September 21, 2026

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

গরু-ছাগলসহ অন্যান্য দানের হিসাব ও ব্যবস্থাপনা নিয়ে অস্বচ্ছতার প্রশ্ন

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

3

আব্দুর রহমান:

দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন পশু দানের প্রচলন বহু পুরোনো। দীর্ঘদিনের অস্বচ্ছতার পর চলতি ২০২৬ সালে মাজারের নগদ অর্থ প্রকাশ্যে গণনা ও হিসাব সংরক্ষণে প্রশাসনিক উদ্যোগ শুরু হলেও, পশু-পাখিসহ অন্যান্য নজরানার পূর্ণাঙ্গ হিসাব এখনো আড়ালেই রয়ে গেছে।

5

মাজারে আসা নগদ অর্থের প্রশাসনিক নিয়ন্ত্রণের অংশ হিসেবে জুনে প্রথম প্রকাশ্য গণনায় তিনটি ডেগসহ আটটি দানবাক্স থেকে চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের তদারকিতে আগস্টের তৃতীয় গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফার গণনায় দিনভর হিসাব শেষে রেকর্ড ৮৮ লাখ ৯৩ হাজার টাকা মাজারের ডেগ থেকে সংগ্রহ করে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা করা হয়।

1

মাজারের আয়-ব্যয়ে দীর্ঘদিন সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় জুনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাজার পরিদর্শন করে পূর্ণাঙ্গ হিসাব রাখার নির্দেশ দেন। তবে নগদ টাকার গতিপথ পরিষ্কার হতে শুরু করলেও, প্রতিদিন মানত হিসেবে আসা গরু-ছাগলসহ পশুর হিসাব নিয়ে সংশয় কাটেনি।

8

মানত করা পশুর কোনো ডিজিটাল রেকর্ড বা সুনির্দিষ্ট রেজিস্টার নেই। দান করা পশু কোথায় রাখা হয়, কতগুলো বিক্রি করা হয়, কতগুলো শিরনি বা অন্যান্য কাজে ব্যবহৃত হয় এবং বিক্রয়লব্ধ অর্থ কোথায় যুক্ত হয় এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট রেজিস্টারে দাতার পরিচয়, তারিখ ও পশুর পরবর্তী ব্যবস্থাপনার তথ্য নথিভুক্ত করা হলে মাজারের সম্পদ ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠা পেত।

1

প্রায় সাতশ বছরের ইতিহাসে দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করার সিদ্ধান্ত একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। তবে সচেতন মহলের মতে, কেবল নগদ টাকা গণনা করলেই স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত হয় না। পশু-পাখি, স্বর্ণালংকার ও অন্যান্য বহুমূল্য নজরানার সমন্বিত রেজিস্টার এবং নিয়মিত হিসাব জনসমক্ষে আনা না হলে দান ব্যবস্থাপনার এই সংস্কার অধরাই থেকে যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

5 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

2 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 6 সিলেট মহানগর

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

3 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

5 আব্দুর রহমান: 2 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

1 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

1 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

1
5