editor
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮)-এর অন্তর্ভুক্ত শাহজালাল (রহ.) মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ২০২৬-২০২৯ ইংরেজি সনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) নগরীর মিরাবাজার এলাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত এই কমিটিতে মো: কয়েছ আহমদ সভাপতি ও মো: এনামুল হক মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: ওলিউর রহমান, সহ-সম্পাদক মো: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া, কোষাধ্যক্ষ মো: শাহ আলম, সদস্য ফয়সল আহমদ।
নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি।” তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, মিতালী সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি তরুণ সমাজসেবক শহিদুজ্জামান সুমন ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।
এছাড়াও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শাহাবুদ্দিন আহমদ।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সেলিম আহমদ এবং পোলিং অফিসার ছিলেন হাসান মিয়া। নির্বাচন শেষে বিজয়ীরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং পেশাগত মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
2 ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার
3 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ
8 সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট
2 আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের
7 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত
5 নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায়