editor
প্রকাশিত: 9:55 PM, October 31, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজামান তাপাদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের অভিযোগের মধ্যে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজামান তাপাদার নাকি শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অকারণে অধিক টাকা আদায় করেন, এমনকি হঠাৎ উত্তেজিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে থাকেন। এ ব্যপারে হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজামান তাপাদারের ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
এমনকি হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলার কারনে কমিটির কারো সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের কমেন্ট পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল,
শাহিব চৌধুরী : আমি ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তৎকালীন সব শিক্ষক আমাকে ব্যাক্তিগতভাবে চিনতেন। আমি এস.এস.সি দেওয়ার সময় উনিই প্রধান শিক্ষক ছিলেন। তারপরও পরবর্তীতে আমাকে একটি প্রত্যয়নপত্রে সাক্ষর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন যদিও তিনি নিজেও আমাকে চিনতেন এবং উনার ব্যবহার যথেষ্ট অসংলগ্ন ছিলো। এমনকি তিনি আমার সেদিনই সাক্ষরটির প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেও তার কক্ষে কয়েকজন লোকের সাথে খোশগল্পে ছিলেন এবং আমি ২ ঘন্টা দাড়িয়ে ছিলাম। পরবর্তীতে তার কক্ষে প্রবেশ করলে তিনি বাড়াবাড়ি রকম বাজে ব্যবহার শুরু করেন। শুধুমাত্র আমার শ্রদ্ধাভাজন একজন শিক্ষকের অনুরোধে আমি উনার সাথে বিরুপ আচরণ করা থেকে বিরত থাকি। কিন্তু উনার বিরুদ্ধে আচরনগত অভিযোগের প্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।
মামুন আহমদ : স্যারেত হাত না কী অনেক লম্বা দূর্নিতি করলেও উনি ধরা ছোঁয়ার বাহিরে থাকবেন, অভিভাবকরা স্কুলে প্রবেশ করতে পারেনা এই লোকটার জন্য!! আমাদের প্রাত্তম প্রধানশিক্ষক তিনি একজন মানুষ যার কোনো বিকল্প নাই অন্তত্য ভালো মনের মানুষ কিন্তু বর্তমান প্রধানশিক্ষকের দাপট তো স্কুলে গেলে দেখা যায়।
গোলজার হোসেন: আমরাও শোনেছি এর কর্মকাণ্ডের কথা ,,,, কিভাবে পারে এরা সম্মানজনক স্থানে থেকে ছাত্র-ছাত্রীদের সাথে এবং তাদের অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতে একটুকি বিবেকে বাধে না যে একজন প্রধান শিক্ষকের। তাহলে আপনি কেমন শিক্ষক,,,,,,, আমি স্কুল কমিটির সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে বিশেষ ভাবে নজর দেওয়ার জন্য।
শামীম চৌধুরী : শয়তান টাকে উচিত শিক্ষা দেয়া প্রয়োজন।
ওমর আহমদ ইমন : সব শিক্ষার্থী অভিভাবক সবাই ওনার উপর ক্ষিপ্ত।
সবার সাথেই বাজে ব্যাবহার করেন।
তাপাদারের পদত্যাগ চাই।
রাফি : স্যার শিক্ষথীদের এবং অভিভাবক সাথে ও জানুয়ারের মত ব্যবহার করেন।
রফিকুল আহমদ : উনার জন্য কোনো অভিবাবক শাহপরান স্কুলে যেতে পারে না উনার এতো দাপট কিসের?
আলাউদ্দিন : এই চোর সোনালি বংক ডিপোজিট কোটি কোটি টাকা আছে দূদকে তালাশ করলে পাবেন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন