editor
প্রকাশিত: 2:01 PM, November 8, 2020
অনলাইন ডেস্ক
রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।
সেশনজট দূর করতে অবিলম্বে অনলাইন ক্লাস চালু, পরীক্ষা পেছানো, বেসরকারি মেডিক্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়াসহ চার দাবিতে এ কর্মসূচি পালন করছেন এসব শিক্ষার্থী।
আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এই সময়ে এভাবে বেতন আদায় করা অন্যায়। এছাড়া করোনা পরিস্থিতির ভেতর তাদেরকে এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে তারা এভাবে ঝুঁকি নিতে চান না। একারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করার।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন