editor
প্রকাশিত: 6:31 PM, December 13, 2020
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীসহ ৬ জন মেয়র ও ৩৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
আজ বিকেলে উপজেলা হলরুমে সব প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম শিবলু, স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আচরণবিধি না মানলে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে জরিমানা ও প্রার্থিতা বাতিল করা হবে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করলেই প্রার্থীদের জরিমানা করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন