editor
প্রকাশিত: 6:16 PM, November 1, 2025
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠ পরিকল্পনা উন্নয়ন ও শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষাদান নিশ্চিত করতে স্কলার্সহোম পরিবারে এক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ও ভেন্যু প্রধান মো. ফয়জুল হক।
আজকের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সেমিনার। বক্তা ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি “কোয়ালিটিস অব এ গুড ক্লাসরুম টিচার” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর আলোকপাত করেন।
এরপর “ইফেক্টিভ লেসন প্ল্যানিং: ইস্যুস, মেথডলোজিস এন্ড টেকনিস ইনভলভ্ড” শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করেন মোহাম্মদ শামছ উদ্দিন, অধ্যক্ষ, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস, ফান্ডিং চেয়ারম্যান, সিলেট ইংলিশ টিচার্স এসোসিয়েশন এবং ভাইস প্রেসিডেন্ট অব ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে পাঠ পরিকল্পনা তৈরির অনুশীলনে অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে সিলেট শহরে অবস্থিত স্কলার্সহোমের সাতটি ক্যাম্পাসের চারশো বারো জন শিক্ষক-শিক্ষিকা পৃথিবীর বৃহত্তম এই ইএলটি ওয়ার্কশপে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী (অব.), টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালী। পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম পাঠানটুলার প্রিপারেটরি স্কুল শাখার উপাধ্যক্ষ জেবুন নেছা জীবন ও স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী। তিনি আয়োজনের সফলতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের মানোন্নয়নই স্কলার্সহোমের মূল শক্তি—এই লক্ষ্যেই আমাদের নিয়মিত প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।” অধ্যক্ষ হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিনব্যাপী এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। পরে সকলে চা-চক্রে মিলিত হন এবং অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিবৃন্দ ফটোসেশনে মিলিত হন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন