editor
প্রকাশিত: 8:03 PM, October 15, 2025
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক প্রাণবন্ত মতবিনিময় সভা বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই দিনে কলেজ মিলনায়তনে এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের স্থপতি; তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমে নয়, তার আদর্শ, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর মাধ্যমে শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকের শিশুরাই আগামী দিনের নেতা, বিজ্ঞানী ও নাগরিক — তাদের গড়ে তুলতে শিক্ষকগণের নিষ্ঠা ও দায়িত্ববোধই সবচেয়ে বড় মূলধন।”
অধ্যক্ষ উপস্থিত সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, “একজন প্রকৃত শিক্ষক কখনো কেবল পেশাজীবী নন, তিনি একজন আলোকদূত। তার একাগ্রতা, সহমর্মিতা ও নৈতিক দৃঢ়তাই শিক্ষার প্রাণশক্তি। শিক্ষক দিবস আমাদের সেই দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নাহিদা খান (প্রাইমারি সেকশন) এবং একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেনসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষকদের মানোন্নয়ন, আধুনিক শিক্ষা-প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন। শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং ভবিষ্যতেও শিক্ষকসমাজের মর্যাদা ও পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন