editor

প্রকাশিত: 5:29 PM, June 21, 2025

শিক্ষকরা তাদের কর্মযজ্ঞের মাধ্যমে হাজরো হৃদয়ে আজীবন বেঁচে থাকেন : অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান

শিক্ষকরা তাদের কর্মযজ্ঞের মাধ্যমে হাজরো হৃদয়ে আজীবন বেঁচে থাকেন : অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান

সরকারি মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষকরা জ্ঞানের ভান্ডার ও আলোর মশাল। তারা কর্মযজ্ঞের মাধ্যমে হাজরো হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। শিক্ষকরা দক্ষতার সাথে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেন।

তিনি বলেন, মদন মোহন কলেজের শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে কলেজ ও সিলেটের সুনাম বহিঃবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। তিনি কলেজের শিক্ষার মান আরো উন্নত করতে সকল শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

শনিবার (২১ জুন) সকালে সরকারি মদন মোহন কলেজের সাইফুর রহমান ভবনের হলরুমে সরকারি মদন মোহন কলেজ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নিচ্ছি সত্য। তবে কলেজের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সিলেট সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ভূবঞ্জয় আচার্য্য।

মদন মোহন কলেজের প্রজ্ঞাদীপ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান এর অবসরজনিত বিদায় উপলক্ষে স্মৃতির অর্ঘথালা ও অন্তরঙ্গ আলাপচারিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ, অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানম, বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালী, গণিত বিভাগের প্রধান বিপ্রেশ রঞ্জন রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য্য, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অমিতা রানী ভদ্র, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসেন, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জয়দীপ দাস, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক বিপ্লব চন্দ্র রায়, প্রভাষক মো. তাহের আলী পীর, প্রভাষক মোহাম্মদ যুননূরাইন, প্রভাষক শাহনাজ মার্জিনা, প্রভাষক উজ্জ্বল দাস, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, খন্ডকালীন শিক্ষক আব্দুল জলিল সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,কলেজ ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান, অফিস কর্মকর্তা আব্দুল মালেক, সহায়ক কর্মকর্তা হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোহাম্মদ যুননূরাইন ও গীতা পাঠ করেন ধ্রুব রাজ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে কলেজের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে বি এন সি এর পক্ষ থেকে কুচকাওয়াজ, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় কলেজের ক্যাডেটবৃন্দ গার্ড অব অর্নারের মাধ্যমে অধ্যক্ষকে সম্মান পদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।