editor

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

3

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা হলেন সমাজের আলোকবর্তিকা, আর শিক্ষার্থীরাই আমাদের সমৃদ্ধ আগামী। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও সাফল্যের ভিত্তি গড়ে তোলেন এর নিবেদিতপ্রাণ শিক্ষকরা। অবসর গ্রহণের পরও বিদ্যালয়ে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা তাঁদের এই ত্যাগ ও শ্রমকে আজীবন কৃতজ্ঞতাভরে স্মরণ করব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আইজিপি শিক্ষাবৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি তোমাদের মেধার স্বীকৃতি। বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ তোমাদের পড়ালেখায় আরও উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে তোমরা দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।

সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি ও কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

2

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি সিলেট শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

2

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান তালুকদার, অঞ্জন কুমার কর। উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আহমদ কবির রিপন, রোমানা আক্তার।

6

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সোহান আরাফাত, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পিউ দেবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে কৃতজ্ঞতার স্মারক হিসেবে গ্রাচ্যুইটির চেক ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। একই সাথে ১১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পড়ালেখায় আরও উৎসাহিত করতে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

7 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

8 সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায়

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

2 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

7 সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু.

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

5 সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড়

1
8