admin

প্রকাশিত: 6:01 PM, October 7, 2025

শিক্ষানুরাগী জাহিদ খাঁনকে হুমকির প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষানুরাগী জাহিদ খাঁনকে হুমকির প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন’কে হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি শেষে নগরীর মজুমদারিস্থ বৃটিশ ইন্টার ন্যাশনাল কলিজিয়েট স্কুলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবাসী জাহিদ খাঁন এই স্কুলের পরিচালক।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের পরিচালক জাহিদ খাঁনের ঘরবাড়ি-মার্কেট পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকি দাতারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৃটিশ ইন্টার ন্যাশনাল কলিজিয়েট স্কুলের পরিচালক নুরজাহান আক্তার লাকী, সহকারী শিক্ষক আনিছা আক্তার, উষা আক্তার, নাইম ইসলাম, অরনাব দেব, হোসাইন আহমদ সহ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিমানবন্দরে লাঞ্চিত করার প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারি সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী পরিচয় তুলে ধরে প্রতিবাদ এবং মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন। এই পোস্ট দেখে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে জাহিদ খাঁনকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করায় তার উপর হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয়। জাহিদ খাঁন বিষয়টি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।

এই প্রতিবাদের পর থেকেই প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর অনুসারিরা দেশ এবং বিদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রবাসী জাহিদ খানের ক্ষতি করার হুমকি এবং তার সিলেটের পৈত্রিক সম্পত্তি বাড়িঘর এবং মার্কেট আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি অব্যাহত রেখেছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে