admin

প্রকাশিত: 3:04 PM, January 13, 2021

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাবনা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাবনা

শারমিন আক্তার
করোনার দুঃসময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত শিক্ষা। এ ক্ষতি টাকার অঙ্কে পরিমাপ করা যাবে না। বিদ্যা যেমন অমূল্য ধন, তেমনি এই ক্ষতিও অমূল্য। শৈশব-কৈশোর হলো বাকি জীবনের ভিত। ভিত দুর্বল হলে বাড়ির মতোই মানুষের ভবিষ্যৎও দুর্বল হয়ে পড়বে, অপূরণীয় ক্ষতি হবে জাতির। অন্তত পাঁচ কোটি জীবন এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গড়ে ওঠার পর্বে এ কেবল সিলেবাসের পড়ার ক্ষতি নয়, পরীক্ষায় বসতে না পারার লোকসান নয়, এদের প্রত্যেকের জীবনে এ সময় প্রতিটি বছর, প্রত্যেক দিনই শরীর-মনের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের অভাব নিছক অনলাইনের ক্লাস পূরণ করতে পারে না।
তা ছাড়া যে ক্ষতি গৃহবন্দী জীবনে ঘটছে, তার প্রভাব সময়ের গণ্ডিতে বন্দী থাকবে না, এর ধকল চলবে আজীবন, তা-ও যদি অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার যথার্থ সংবেদনশীল সক্রিয়তা ওদের সহায়ক হয়। তেমন সচেতনতা নিয়ে উদ্বেগ রয়েছে, কারণ এ সমাজে সে রকম দূরদর্শী বিচারবোধের অভাব পদে পদেই দেখা যায়। তাই বন্ধ আরও দীর্ঘায়িত হলে বন্দিজীবনের ক্ষত কারও কারও জীবনসঙ্গী হওয়ার শঙ্কা থাকবে। দৃঢ়তার সঙ্গে বলব, শিশু থেকে তরুণদের কেবল অনলাইন ক্লাসের ওপর বছরেরও বেশি ছেড়ে রাখলে জাতি সুবুদ্ধির পরিচয় দেবে না। এ নিয়ে ভাবতে হবে, মনে করি সময়ক্ষেপণ করার আর সুযোগ নেই। চলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাবনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে