editor

প্রকাশিত: 7:14 PM, April 12, 2026

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিকতা শিষ্টাচার অর্জন করা অপরিহার্য: আবুল কাহের চৌধুরী শামীম

বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিকতা শিষ্টাচার অর্জন করা অপরিহার্য: আবুল কাহের চৌধুরী শামীম

4

সিলেট জেলা পরিষদের প্রশাসক মো. আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিকতা ও শিষ্টাচার অর্জন করা অপরিহার্য। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা করা জরুরি।

শনিবার সকালে বিয়ানীবাজারের দুবাগ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

1

জাতীয় সংগীত পরিবেশনশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। “নৈতিকতা ও সুশিক্ষার মেলবন্ধন” এবং “সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি সাজানো হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ম. সফিউল করিমের সভাপতিত্বে এবং প্রভাষক শ্রীবাস চন্দ্র দাস শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও দুবাগ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি উম্মে হাবিবা মজুমদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, আজীবন দাতা সদস্য ও বিয়ানীবাজার সূচনা পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী, সাবেক দাতা সদস্য হারুনুর রশীদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ আমিন উদ্দিন আহমেদ ও নুরুল কিবরিয়া।

3

আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জীবন গঠনে নৈতিকতা ও শিষ্টাচারের গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুশিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর ওপর তাঁরা জোর দেন।

1

সভার শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এবং শিক্ষামূলক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবুল কাহের চৌধুরী শামীম এবং বিশেষ অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের পর এক আনন্দঘন ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
2