editor

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া–ডা: শফিকুর রহমান

সিলেট মহানগর জামায়াতের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া–ডা: শফিকুর রহমান

7

সিলেটের সময়  :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া, টাকা রুজি নয়। সন্তানদের সেভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ তাদের জন্য মন থেকে দোয়া করে। আমরা যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি। আজকের শিশুরাই সেই স্বপ্ন পূরণ করবে। সিলেটকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছিলেন, এখন আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদের প্রবাসীমুখী না হয়ে শিক্ষার ভীত মজবুত করতে হবে। শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করাই আজকের উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) কে মানবতার শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। এদিক থেকে ইসলামে শিক্ষাকে অত্যাধিক গুরুত্ব দেয়া হয়েছে। মা-বাবা ও শিক্ষকদের সামনে গেলে সকলেই দুর্বল হয়ে যায়। শিশুকালে আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারা আমাদের অন্যতম অভিভাবক। তাই মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের শ্রদ্ধা ও যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

6

তিনি রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ এবং জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

3

নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, শিক্ষাবিদ ও আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জামায়াত নেতা রফিকুল ইসলাম মজুমদার, ড. মাওলানা এএইচএম সোলায়মান, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদ ও শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।

8

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান খান। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মাজেদ মাহফুজ ও রাশেদুল হাসান রাসেল প্রমূখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ উপহার তুলে দেয়া হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন- প্রচলিত শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় হলে আদর্শবান ভালো মানুষ গড়ে উঠবে। সেদিকে আমাদের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্ব দেয়া উচিত।

6

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

4 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

3 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

8 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

2 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
7