editor
প্রকাশিত: 4:32 PM, November 3, 2023
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগের আওতায় কর্মরত উপ-সহকারি প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট) মো. উজ্জল বখত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান, হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান নয়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী শিকদার, সহ সভাপতি (ঢাকা) মো. জরজিসুর রহমান।
মো. নাহিদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মাহফুজুর রহমান। খাদিম সিরামিক্স ও এম. ই. পি গ্রুপ এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের অবকাঠামোগত উন্নয়নে আমাদের অবদান রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সকল উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যাপক অবদান রাখছে। এই ধারা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। তিনি প্রশিক্ষলব্ধ জ্ঞান অর্জনে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন