editor
প্রকাশিত: 9:46 PM, July 30, 2025
সিলেটের শিক্ষা প্রকৌশল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নগরীর জিন্দবাজার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কন্ট্রাক্টর নূর আহমদ এর সভাপতিত্বে ও কন্ট্রাক্টর নাজিম উদ্দিন পান্না এবং জামিল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কন্ট্রাক্টর আব্দুর রকিব, তোফালে আহমদ কবির, আনোয়ার হোসেন রাজু।
সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নুর আহমদ-কে সভাপতি, নাজিম উদ্দীন আহমদ পান্না-কে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম-কে সাংগঠনিক সম্পাদক এবং তারেক আহমদ চৌধুরী-কে দপ্তর সম্পাদক করে দুই বছর মেয়াদে সিলেটের শিক্ষা প্রকৌশল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি রাসেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, জামিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফুরকান আহমেদ, আলেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ কবির, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক রিপন আলী, সিনিয়র সদস্য শাকিল আহমদ খান, সদস্য আব্দুর রকিব, মো: জাহাঙ্গীর আলম (২), আতিকুর রহমান টিটু, সাইফুল ইসলাম শামীম, আব্দুস শহিদ, আব্দুল করিম, শাহিনুল ইসলাম পিন্টু , রফিকুল ইসলাম (পাখি)।
কমিটির উপদেষ্টারা হলেন- মাহমুদুল হোসেন তুফা, বিশ্বজিৎ দত্ত, প্রদীপ দাশ, রাখাল দে, আব্দুল মুমিন মামুন।
সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি কন্ট্রাক্টরদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কাজ পরিচালনা করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের উন্নতির পাশাপাশি সুনাম বৃদ্ধি পাবে।
বক্তারা সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দকে সিলেটের অতীত ঐতিহ্যকে লালন করে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২০ জুলাই অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে মঙ্গলবার (২৯ জুলাই) তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন