admin
প্রকাশিত: 1:04 PM, February 28, 2021
গতকাল ৬ মন্ত্রণালয়ের বৈঠক শেষ হতে না হতেই সিলেটে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে বিক্ষোভ করে কয়েকটি দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করা হচ্ছে বলেও উল্লেখ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে দেখা যায়। এসময় শ্লোগানে শ্লোগানে বিভিন্ন দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তালবাহানা করা হচ্ছে। পরীক্ষা স্থগিত করে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করে শিক্ষা ব্যাবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে।’
এদিকে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ছয়টি মন্ত্রণালয় বৈঠকে বসে।
বৈঠক শেষে আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানালেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৪ মার্চ ও ৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা চৌহাট্টা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পৌনে ২ টার দিকে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন