admin

প্রকাশিত: 7:41 PM, December 12, 2020

শিগগিরই স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ মহাকাশে পাঠাব : পরিকল্পনামন্ত্রী

শিগগিরই স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ মহাকাশে পাঠাব : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর জন্য টাকা দিতে গিয়েও মিথ্যা অভিযোগ দিয়ে পিছিয়ে গিয়েছিল বিশ্বব্যাংক। এই টাকা কোনো খয়রাতি টাকা ছিল না। ঋণের টাকা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে তাদের মিথ্যা অপবাদ উড়িয়ে দিয়ে আমাদের নিজেদের অর্থে টাকার সংস্থার করে আজ পদ্মাসেতুর কাজ শেষ করেছেন। এই সাহস ছিল তার পিতা সর্বকালের শ্রেষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমানের।

আজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা বাঙালির সাহসের প্রতীক। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিয়ানমার যা করতে পারেনি শেখ হাসিনা অসীম সাহসে পাবনার রূপপুরে সেটা করেছেন। এই কাজ প্রায় শেষের পথে। শেখ হাসিনা ঊর্ধাকাশে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ পাঠিয়েছেন। বাংলাদেশের নাম লেখা এই স্যাটেলাইট সারা বাংলাদেশে ঘুরছে। শিগগিরই আমরা তার নেতৃত্বে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটও মহাকাশে পাঠাব।

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিষ্মিত বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মন্তব্য উল্লেখ করে বলেন, স্বাধীনতার মাত্র ৫০বছরে কিভাবে বাংলাদেশ এমন উন্নতি করলো তা নিয়ে বিষ্মিত সারা বিশ্ব। শেখ হাসিনার নেতৃত্বে এটা করতে পেরেছি। আমরা। কারণ শেখ হাসিনা দরিদ্র, বঞ্চিত, অসহায় মানুষদের পক্ষে কাজ করেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে অনুমোদন লাভ করায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে শনিবার বিকেলে সুনামগঞ্জ হাউজিং মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ। সুধী সমাবেশে শিক্ষাবিদ, আইনজীবী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকটের সভাপতিত্বে অনুষ্ঠিত ও যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও রঞ্জিত চৌধুরী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুৃল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিনুর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে