editor
প্রকাশিত: 10:13 PM, October 31, 2020
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বৃক্ষ আমাদের জীবনে অনেক গুরুত্ব পূণ্য উপকারে আসে। শুধু বৃক্ষ নিধন নাকরে বৃক্ষরোপণে নিজেকে উদ্যোগী করুন এবং অন্যকে উৎসাহিত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তা না হলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। বনজ-ফলদ ও ঔষধি গাছের চারা লাগাতে সবার প্রতি আহবান করেন।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, রাজারগাঁও উচ্চবিদ্যালয় ও রাজারগাঁও মখজনুল উলুম দ্বিপাক্ষিক টাইটেল মাদ্রাসায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষকা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক ও এডভোকেট মাহফুজুর রহমান, এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুর, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মশাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম আলী, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, রাজারগাঁও মখজনুল উলুম দ্বিপাক্ষিক টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল খয়ের কাশেমী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক ও নলকট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন।
আরোও উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলী, শাহ খুররম ডিগ্রী কলেজের প্রভাষক মুহা: শরিফ উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, সামাজিক সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন