editor
প্রকাশিত: 5:05 PM, November 14, 2020
অনলাইন ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না নাগরিক সেবা ও সেবার মানও বৃদ্ধি করতে হবে।
তিনি শনিবার কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘রোড টু স্টার্টআপ: ইনোভেশন অ্যান্ড ইন্টারপ্রিনারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে আ.ক.ম বাহাউদ্দিন এমপি, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, অতিরিক্ত সচিব ও প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দিবেন না এটা হতে পারে না। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন রাজস্ব আদায়ে কোনোরকম বৈষম্য করা যাবে না। কারো থেকে বেশি, কারো থেকে কম এমনটা করা যাবে না।
এ সময় মন্ত্রী কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, রাস্তা-ঘাট-ব্রিজ নির্মাণসহ জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মো. তাজুল ইসলাম তরুণ উদ্ভাবকদের মেধা, সৃজনশীলতা ও মানসিক শক্তিকে কাজে লাগাতে উৎসাহিত করে বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা দেশের অসংখ্য উন্নয়ন করতে পারছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং দুর্নীতিকে না বলতে হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে একটি তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি বিনির্মাণে কাজ করতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আরও ২০ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে অনেক ঘাত- প্রতিঘাত আসবে কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান আরোহন করে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে।
মোঃ তাজুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তিতে খুব শিগগিরই সুপার ন্যাশনে পরিণত হবে।
বাংলাদেশকে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় সামাজিক সূচক ও পরিবেশসহ মাল্টিসেক্টরাল উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন