editor
প্রকাশিত: 12:28 PM, October 17, 2026
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন। তবে সাধারণ শুভেচ্ছাবার্তার মাঝে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সাঁটানো ব্যানারগুলো নিয়ে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক গুঞ্জন।
নগরবাসীর একটি বড় অংশের মতে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানোর আড়ালে মূলত আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণাই চালাচ্ছেন এই বিএনপি নেতা। ব্যানার ও ফেস্টুনে নিজের চোখধাঁধানো ছবি এবং রাজনৈতিক পরিচয়ের দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে তিনি মূলত নগরবাসীকে জানান দিচ্ছেন যে, আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে তিনি একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী।
নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার, আম্বরখানাসহ বিভিন্ন প্রধান পয়েন্টে টানানো এসব ব্যানার ঘিরে সাধারণ মানুষের মাঝে নতুন রাজনৈতিক সমীকরণ ও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উৎসবের আবহে রাজনৈতিক নেতাদের এমন সরব উপস্থিতি আগামী দিনের সিটি নির্বাচনকে ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই আগাম উত্তাপ ছড়িয়ে দিয়েছে।
রাজনীতির পাশাপাশি মাঠপর্যায়েও তৎপর রয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী। উৎসব সামনে রেখে তিনি নগরীর বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন এবং মোবাইল ফোনে মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনের পাশাপাশি নিজের প্রার্থিতার অবস্থান শক্ত করাই তাঁর এই তৎপরতার মূল লক্ষ্য বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক