admin
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে কঠোর নীতি নিয়েছে দলটির কেন্দ্রীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নিজেদের বিবাদ মিটিয়ে সংগঠন গোছানোর কাজে মন না দিলে পদ হারাবেন সিলেট জেলা ও মহানগরসহ সমগ্র দেশের দায়িত্বেপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সে ক্ষেত্রে ওই শাখার সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে। এরই মধ্যে দুটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। আরো সিলেট-মৌলভীবাজার-সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাসহ তিন-চারটি জেলা ও মহানগরের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনা না মানলে সেখানেও শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা জানান, টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তৃণমূলে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দল বেড়েছে। রাজপথে বিরোধী দলের কর্মসূচি না থাকায় সংগঠন চাঙ্গা করার কার্যক্রমেও ভাটা পড়েছে। এমন পরিস্থিতিতে সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। অভ্যন্তরীণ কোন্দল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে সিলেটসহ দেশের আট বিভাগের অন্তত ১০-১২টি জেলা ও মহানগরকে একাধিকবার সতর্ক করেছেন। তার পরও ওই সব জেলা-মহানগরে বিবাদ মেটেনি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জেলা ও মহানগরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। সে অনুসারেই গত রবিবার সিরাজগঞ্জ ও গত বৃহস্পতিবার নরসিংদী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন শফিক বলেন, আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে গ্রহণ যোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি সিলেটবাসীকে উপহার দিতে। যদি প্রয়োজন হয় আমরা কঠোর হবে। আমাদের দায়িত্বেপ্রাপ্ত নেতা হানিফ ভাই অসুস্থ তিনি সুস্থ হয়ে উঠলে আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যাঁরা সংগঠনকে গতিশীল করতে পারেন না তাঁদের নেতৃত্বে রাখলে আওয়ামী লীগ স্থবির দলে পরিণত হবে। সাংগঠনিক স্বার্থ প্রাধান্য দিয়ে দলের সুনাম ও সাংগঠনিক কাজের ধারাবাহিকতা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নরসিংদী বা সিরাজগঞ্জের মতো পরিস্থিতি অন্য কোথাও থাকলে সেখানেও নির্দিষ্ট সময় পর ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র জানায়, বেশ কয়েকটি সিলেট জেলা ও মহানগর কমিটির কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে নানা অভিযোগ এসেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কোন্দলের কারণে কোথাও পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্য নেতারা বাদ পড়েছেন, কোথাও সভাপতি ও সাধারণ সম্পাদকের বিবাদে সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির, ঢাকা বিভাগের অনেক জেলায় বহু বছর ধরে সম্মেলন করা যাচ্ছে না। সিলেটসহ বেশ কয়েকটি জেলা ও মহানগরে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর মধ্যে একাধিক জেলার নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে না পারলে এসব জেলার শীর্ষ নেতাদেরও পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন