admin

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

শৃঙ্খলা ফেরাতে কঠোর জেলা প্রশাসক এসএমপি কমিশনার ও সিসিকের সিইও

যানজট নিরসনে ৩ দফা

শৃঙ্খলা ফেরাতে কঠোর জেলা প্রশাসক এসএমপি কমিশনার ও সিসিকের সিইও

1

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসক, এসএমপি ও সিসিক। ফুটপাত দখল, বেপরোয়া পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং সিলেট সিটি কর্পোরেশন। গত দুদিন ধরে নগরীর সড়ক ও ফুটপাতে অব্যাহত রয়েছে অভিযান।

7

গতকাল সোমবার নগরীর বন্দবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের দোকান বা প্রতিষ্ঠানের সামনে রাস্তা বা ফুটপাত দখল করে পসরা সাজালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা বিভিন্নভাবে পথচারীদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সময় জেলা প্রশাসক বিভিন্ন ব্যবসায়ীকে চলাচলের রাস্তা ছেড়ে ব্যবসা পরিচালনার জন্য বলেন।

2

তিনি বলেন, সিলেটের হকাররা প্রশাসনের নির্দেশনা মেনে এখন আর রাজপথে বসছেন না, তাই দোকান মালিকদেরও সচেতন হতে হবে। নিজের পণ্য দোকানের ভেতরে রাখতে হবে, ফুটপাতে নয়। কেউ যদি নিজের দোকানের সামনে কোনো ভাসমান ব্যবসায়ীকে বসতে দেন বা বসিয়ে ব্যবসা করেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

3

জেলা প্রশাসক আরও বলেন, আধ্যাত্মিক এই পূণ্যভূমি সবার, আমরা সবাই মিলে সিলেটকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি ব্যবসায়ী ও নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। গত রবিবারও নগরীর জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন কনে। সাথে ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার প্রমুখ।

এদিকে নগরের যানজট ও পার্কিং বিশৃঙ্খলা রোধে তিন দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বিকেল ৩টায় জনস্বার্থে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এ নির্দেশনা জারি করেন।

4

নগরের প্রধান সড়ক ও মোড়গুলোতে দীর্ঘদিন ধরেই যানজট, ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম রোধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ প্রশাসন। নতুন তিন নির্দেশনা হলো :

সড়কের মোড় ও সংযোগস্থলে পার্কিং নিষিদ্ধ: নগরের যেকোনো রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
দুই লেনের সড়কে পার্কিং নয়: কোনো ধরনের দুই লেনবিশিষ্ট সড়কে পার্কিং করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে সরু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে বলে আশা করছে প্রশাসন।
নির্ধারিত স্থানে এক লাইনে পার্কিং: নির্ধারিত পার্কিং এলাকায় শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক সারিতে পার্কিং করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

2 ওসমানীনগর প্রতিনিধি: 3 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

3 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

1
4