editor
প্রকাশিত: 5:57 PM, November 8, 2022
ডিএসএস ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, স্বাধীনতার পরে আমরা দুনিয়ার সবেচেয়ে গরিব দেশের একটা ছিলাম। এই দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম ও সমৃদ্ধশালী করে গড়ে তুলেছেন। আমাদের দেশের শত্রু, জাতির শত্রুরা প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্ঠা করেছে। কিন্তু সফল হতে পারেনি। বিএনপি সন্ত্রাসবাদ ক্ষমতায় এলে আবার সেই ধ্বংস, হত্যা, লুটপাট শুরু হবে। এজন্য আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, একসময় আমাদের নারী সমাজ পিছিয়ে ছিল। এখন আমাদের দেশে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সিলেট জেলা পরিষদে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-০৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আবিদা আঞ্জুম মিতা এমপি, সহ সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, সহ সভাপতি পারভীন খায়ের, সহ সভাপতি নারগীস মাহতাব, যুগ্ম সম্পাদক নুসরাত জাহান জেসমিন, সাংগঠণিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না, সহ সম্পাদক লাভলী সুলতানা ও সদস্য নিলুফা ইয়াসমিন প্রমূখ।
উদ্বোধকের বক্তব্যে অপু উকিল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্যমাত্রা-২০৪১ অর্জনে, আমরা প্রয়োজনে রক্ত দেব কিন্তু রাজপথ ছাড়ব না। অতীতে বার বার রাজপথে আন্দোলন, সংগ্রাম করে ত্যাগের পরীক্ষা দিয়ে যুব মহিলা লীগ প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর জন্য তারা রক্ত দিতে পারে। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ার বলেন, বিশ্বের দরবারে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রশংসিত হচ্ছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারও জনগণের সেবা করার সুযোগ দিতে পারা আমাদের যুব মহিলা লীগের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজমা বেগম এবং গীতা পাঠ করেন রিক্তা চক্র।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিলেট জেলা যুব মহিলা লীগের নতুন কমিটিতে নাজিরা বেগম শীলাকে সভাপতি ও ডাক্তার দিনা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
ডিএসএস/৮ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন