editor
প্রকাশিত: 1:30 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অর্জনে ভীত হয়ে বিএনপি ধর্ম ব্যবসায়ীদের দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সফলতায় ভবিষ্যতে বিএনপির আর কখনও ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। সে কারণে তারা এখন ধর্ম ব্যবসায়ীদের দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, অপব্যাখ্যা দিয়ে দেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের বৈঠকে এসব কথা বলেন হানিফ। বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে দক্ষতা, মেধা ও প্রাজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। সেই জায়গায় আপনাদের যদি ক্ষমতায় আসার চিন্তা-ভাবনা করতে হয় তাহলে জনগণের কাছে যান। ২০২৩ নয়, ২০২৮ সালের পরে জনগণ আপনাদের গ্রহণ করবে কিনা সেটা নিয়ে ভাবেন। তার আগে আপনাদের ক্ষমতায় আসার ভাবনার কোনো প্রয়োজন নেই। সেটা ভেবে কোনো লাভও হবে না। বঙ্গবন্ধু কন্যার যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন এই বাংলাদেশের জনগণের ভালোবাসা ও রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় থাকবেন। কোনো অপশক্তি নেই তাকে পরাস্ত করে নির্বাচনে জয়লাভ করার।
তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য একটাই হবে। প্রতিটি সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত বা ধর্ম ব্যবসায়ীদের অপচেষ্টা রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ চলবে তার হাতে গড়া সংবিধান অনুযায়ী। এই বাংলাদেশ কীভাবে চলবে সেই ফয়সালা একাত্তর সালে হয়ে গেছে। এতে যারা বাধা দিবে তাদের বাংলাদেশে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন