editor
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
অনলাইন ডেস্ক : শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে বন্ড লেনদেনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকা ৫৫ হাজার কোটি টাকার বন্ড বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের মাধ্যমে লেনদেন হবে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের আইনি জটিলতা নিরসনে করণীয় জানাতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সরকারের ট্রেজারি বন্ডসহ সরকারি সিকিউরিটিজগুলো অতিসত্বর লেনদেনের জন্য সব আইনি জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ।
বৈঠক শেষে শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডসহ সিকিউরিটিজগুলো পুঁজিবাজারে যাতে লেনদেন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, সভায় বন্ড চালু করে সেকেন্ডারি মার্কেটে তারল্য বাড়াতে সবাই গুরুত্ব আরোপ করেছেন।
জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২১টি সরকারি ট্রেজারি বন্ড রয়েছে। ২০০৪ সালে বাজারে সরকারি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত হয়। বর্তমানে বাজারে মোট ৪ মেয়াদের বন্ড রয়েছে।
এগুলো হল- ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর মেয়াদী বন্ড। প্রত্যেকটিরই অভিহিত মূল্য এক লাখ টাকা। কিন্তু তালিকাভুক্তির পর থেকে কোনো লেনদেন হয় না।
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
2 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।