editor
প্রকাশিত: 2:58 PM, October 1, 2020
নিজস্ব প্রতিনিধি:-
ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আমির উদ্দিন বলেছেন শ্রমিকদের অধিকার রক্ষা করতে হলে সব বেদাবেধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। সরকার কর্তৃক সব কালো আইন বাতিল করতে হবে। সিলেটের শ্রমিক নেতাদের উপর থেকে মিথ্যা মামালা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান পাশাপাশি ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফলের আহ্বান জানান তিনি।
বৃহত্তর ৬নং ফতেহপুর ইউনিয়ন ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথাগুলো বলেন।
মতবিনিময় সভা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতির গোয়াইনঘাট দক্ষিণ শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতির সিলেট জেলা শাখার সাবেক সহসভাপতি আরফান আলী, আব্দুল মতিন, সাংবাদিক মো. ইসলাম আলী, লোকমান আহমদ, বিলাল আহমদ, সায়েম আহমদ, জমির উদ্দিন প্রমুখ।
এতে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন হাফিজুর রহমান, সুমন আহমদ, সাংবাদিক মো. ইসলাম আলী, বাচ্চু মিয়া, মো. কুতুব উদ্দিন, রিয়াজ উদ্দিন বাবুল। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন