editor
প্রকাশিত: 9:57 PM, January 15, 2025
সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর উদ্যোগে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগে এ শীতবন্ত্র বিতরণের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর প্রেসিডেন্ট সৈয়দ মোস্তাকিম। সমাজসেবী আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের এসিস্ট্যান্ট ম্যানেজার নজরুল ইসলাম মারুফ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আসাদুল আলম চৌধুরী, সহকারী শিক্ষক আবুল হাসনাত বেলাল, ব্যবসায়ী মোক্তার হোসেন, জাবেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর বাংলাদেশ এক্সিকিউটিভ মেম্বার মুহিবুর রহমান শামিম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভয়াবহ বন্যাসহ যেকোন দুর্যোগে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ায় এই সংগঠন। তারই ধারাবাহিকতায় প্রচন্ড শীতে শীত নিবারণের জন্য মেহনতি শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই সংগঠনের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ-জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের