editor
প্রকাশিত: 5:35 PM, November 10, 2020
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে ‘আমরা অগ্রগামী’র পক্ষ থেকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শহরের ভানুগাছ সড়কে পৌরসভার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক চমক দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
বিশেষ অথিতি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, ট্রাক-ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরু মিয়া, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ট্রাফিক (টিআই) মো. রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মো. আমজাদ হোসেন বাচ্চু, সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে, প্রয়োজন ছাড়াও যানবাহনের চালকরা হরণ বাজায়, যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন